জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন মনোবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরিফুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাকিল চৌধুরী। নতুন কমিটিতে সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন নেতৃত্বে মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, বিভাগের শিক্ষার্থী ও অ্যালামনাইদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আবু সাঈদ ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. শরিফুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম সুজাউল ইসলাম, জামিল খান, অ্যালেক্স আকন্দ, নুসরাত জাহান, মো. আতিকুল রহমান, এম শাহরিয়ার কবির সৌরভ, প্রত্যয় চাকী, সাদিয়া সুলতানা পুনম, মোহাম্মদ মুক্তাকিম, মো. মোস্তাফিজুর রহমান, পলাশ বিশ্বাস, আনামিকা সুলতানা হ্যাপি ও মো. মোতাহের আলী নয়ন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন, আম্বিয়া খাতুন, মো. আরমান আলী, মো. তৌফিকুর রহমান, জেরিন রহমান সানী, আরিফ খান, মোহাম্মদ শাহরিয়ার আহমেদ রতন, হামিদা নাজ, সুমন খান, মো. মনিরুজ্জামান তুফান, শাইয়িন কাদির শুভ, জাহান আরা বেগম, রাইসুল ইসলাম, নূরুজ্জামান জুয়েল, রুহুল হাবিব অনি, আমিনুল ইসলাম পাপ্পু ও মহিউদ্দিন মাহি।সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোহাব্বত হোসেন, খালিদ হোসাইন, অভিতাভ রায়, সাইমা রহমান রথি, মো. মনিরুজ্জামান মনির, আনন্দ মোহন বর্মন, মোস্তফা কামাল মহসিন ও মাওদুদুল হাসান গালিব।

এছাড়া, দপ্তর সম্পাদক হয়েছেন মো. ইকবাল হোসেন, উপদপ্তর সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক মো. এমদাদুল হক মিলন, উপঅর্থ সম্পাদক মো. আমির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক হাসিব আল মাহমুদ, উপশিক্ষা ও গবেষণা সম্পাদক আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অনুরাধা সাহা, উপসাংস্কৃতিক সম্পাদক মো. নাঈম সরকার, আন্তর্জাতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং উপআন্তর্জাতিক সম্পাদক মো. আশিকুর রহমান।

ক্যারিয়ার বিষয়ক সম্পাদক হয়েছেন মো. ইফতেখার আলম ইফতি এবং উপক্যারিয়ার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী। ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক কানন আহমেদ এবং উপছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক আন্তাজ হেনা আখি।

সেমিনার-সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাফায়েত-উল ইসলাম, উপসেমিনার-সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক মুরাদ হাসান, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, উপপ্রচার সম্পাদক আবু হানিফ, সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল হাসান মামুন এবং উপসমাজকল্যাণ সম্পাদক মো. রিজভী হাসান।

ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ তৌকির, উপক্রীড়া সম্পাদক আবু হুরায়রা প্রিন্স, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, উপধর্ম বিষয়ক সম্পাদক মো. তৌফিকুর রহমান, মানসিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিরুজ্জামান সুমন এবং উপমানসিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেরাজ হোসাইন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাহদী-উল-মোর্শেদ, ফারজানা মিশু, আব্দুল্লাহ আল হাসানাত সজীব, সাইফুল ইসলাম শাকিল, আশিকুজ্জামান শুভ, শামীম হোসাইন, মেহনাজ আক্তার মীরা, মো. তানভীর আহমেদ, সালমা আক্তার অন্তরা, তৌফিক মাহমুদ রাজিব, শাকিল আহমেদ, মো. সাইফুল ইসলাম ও আখতারুজ্জামান লিমন।

নব-নির্বাচিত সভাপতি আরিফুল হক ও সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নব-নির্বাচিত সভাপতি আরিফুল হক বলেন, “মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে গড়ে তুলতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করা এবং বর্তমান শিক্ষার্থীদের প্রয়োজনের সময়ে পাশে দাড়ানো আমাদের অন্যতম লক্ষ্য।”

তিনি আরো বলেন, “সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পেশাগত ও সামাজিক সম্পর্ককে আরো শক্তিশালী করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও বিভাগের উন্নয়নে অ্যালামনাইদের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে আমরা কাজ করব।”

নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে মনোবিজ্ঞান বিভাগের অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরো বাড়বে এবং সংগঠনটি ভবিষ্যতে শিক্ষার্থী ও বিভাগের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।