জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহলী মাহবুব।
রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা / জবির অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাস-ছাড়া করলেন শিক্ষার্থীরা
এর আগে, গত ৭ জুলাই সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পান অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম। গত ১৬ জুলাই সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের একাংশ তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে ডিন পদ থেকে অপসারণের দাবি জানান। কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীদের চাপের মুখে ডিন কার্যালয় ত্যাগ করেন অধ্যাপক ড. আইনুল। এরপর তিনি ডিনের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর আজ নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহলী মাহবুবকে নতুন ডিন নিযুক্ত করা হলো।
আরও পড়ুন
জবিতে দুই দিনব্যাপী সংগীত উৎসব শুরু
অফিস আদেশে বলা হয়, ২০০৫-এর ২২(৫) ধারা অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহলী মাহবুবকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী ২০ জুলাই থেকে এ আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
টিএইচকিউ/এমএমকে








