জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এলাকা থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা ও পাঁচ কেজি ওজনের একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার একটি স্টাফ কোয়ার্টারের সামনে থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী ও পরিবেশবাদী সংগঠন ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন’।
খবর পেয়ে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী ও পরিবেশবাদী সংগঠন ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন’ এর সদস্যরা/ছবি: জাগো নিউজ
এর আগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকা থেকেও আরেকটি সাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন
বিক্রির আশায় ৩ দিন জালে আটকে রাখা হয় অজগর
সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার (সম্পদ রক্ষণাবেক্ষণ) এক কর্মকর্তার ফোনের মাধ্যমে সাপের বিষয়টি তারা জানতে পারেন। পরে সংগঠনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখেন, সাপটি একটি জালে আটকে রয়েছে। পরে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
অনন্যা ফারিয়া আরও বলেন, উদ্ধারকৃত খৈয়া গোখরা সাপটি লম্বায় প্রায় সাড়ে পাঁচ ফুট এবং এর ওজন পাঁচ কেজির বেশি। সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টির কারণে সাপের প্রাকৃতিক আবাসস্থলে পানি উঠে যাওয়ায় এটি নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
এমআরএইচপি/এমএমকে








