নাটোরের সিংড়া বাজারের সেবা ফার্মেসির স্বত্বাধিকারী ও পল্লীচিকিৎসক জাহাঙ্গীর আলম (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বুধবার বাদ জোহর সিংড়া দমদমা আল জামেয়াতুল কুরআনিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার লাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) সিংড়া উপজেলার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সিংড়া (নাটোর) প্রতিনিধি।