দৈনিক মানবকণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাকির মাহমুদ সেলিম (৬২) শুক্রবার দুপুরে রাজধানীর একটি বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বাদ আসর ঢাকার বাবর রোডের মারকাজুল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। লাশ পটুয়াখালীতে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা। জাকির মাহমুদ সেলিমের মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি।