যারা এই সিজনে হালকা, প্রশান্তিদায়ক অথচ নজরকাড়া এলিগ্যান্স খুঁজছেন, তাঁদের জন্য মিমের এই ইথেরিয়াল জামদানি লুক হয়ে উঠতে পারে নিখুঁত স্টাইল অনুপ্রেরণা।
এই লুকের মূল আকর্ষণ নিঃসন্দেহে শাড়িটি। মিস্ট ব্লু রঙের স্বচ্ছ জামদানি শাড়িতে রুপালি জ্যামিতিক মোটিফ যেন দ্যুতি ছড়াচ্ছে।


শাড়ির ওপর আলো পড়তেই তৈরি হয়েছে এক স্বপ্নিল আবহ । এথেরিয়াল শব্দটি যেন মিমের জন্যই প্রযোজ্য। গরম কিংবা বৃষ্টিভেজা দিনে এমন শীতল রং চোখেও এনে দেয় প্রশান্তি, আবার পরনেও থাকে হালকা ও আরামদায়ক অনুভূতি।


শাড়ির সঙ্গে মিম বেছে নিয়েছেন একই রঙের হল্টার-নেক স্লিভলেস স্টেটমেন্ট ব্লাউজ। ডিপ নেকলাইনের এই ব্লাউজ জুড়ে রয়েছে বিডস, সিকুইন দিয়ে বোনা ফুলেল এমব্রয়ডারি। ঐতিহ্যবাহী জামদানির সঙ্গে এই সমসাময়িক ব্লাউজের মেলবন্ধন লুকটিকে করেছে আরও ফ্যাশন-ফরওয়ার্ড।
গয়নার নির্বাচনেও মিম রেখেছেন মিনিমাল অথচ এলিগ্যান্ট ছোঁয়া। শাড়ির রঙের সঙ্গে মিলিয়েই পরেছেন সবকিছু।


কানে ফ্লোরাল স্টাড, হাতে সিলভার কাফ ব্রেসলেট আর আঙুলে স্টেটমেন্ট রিং। ভারী গলার হার এড়িয়ে যাওয়ায় ব্লাউজের নেকলাইন ও শাড়ির সৌন্দর্যই হয়ে উঠেছে এই লুকের মূল কেন্দ্রবিন্দু।


হেয়ারস্টাইলেও রয়েছে ক্ল্যাসিক এলিগ্যান্সের ছাপ। চুল টেনে বাঁধা হয়েছে স্লিক লো বানে, যা সাজানো হয়েছে মুক্তা ও ক্রিস্টাল চার্মের অলংকারে ।

শাড়ির রুপালি আভা ও গয়নার একসঙ্গে তৈরি করেছে চমৎকার সামঞ্জস্য।
মেকআপে রাখা হয়েছে সফট গ্ল্যাম টাচ ।শিমারি সিলভার-টোন আইশ্যাডো, ঘন আইল্যাশ, নিখুঁতভাবে সাজানো ভ্রু, পিচ-পিঙ্ক ব্লাশ, হাইলাইটার আর গ্লসি পিঙ্ক ঠোঁট , সব মিলিয়ে মুখে ফুটে উঠেছে এক দীপ্তিময় আভা।


ফটোশুটের আবহও লুকের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে। ধূসর-সাদা মিনিমাল ব্যাকড্রপ, নরম আলো আর সফট ফোকাসের ব্যবহারে পুরো ফ্রেমে তৈরি হয়েছে এক স্বপ্নিল পরিবেশ।


আলো-ছায়ার খেলায় শাড়ির স্বচ্ছ বুনন, রুপালি মোটিফ আর ব্লাউজের কারুকাজ হয়ে উঠেছে আরও স্পষ্ট।
সব মিলিয়ে এই লুকে ঐতিহ্যবাহী জামদানি পেয়েছে সমসাময়িক উপস্থাপনা। মিস্ট ব্লুর শীতল আবেদন, মিনিমাল গয়না, সফট গ্ল্যাম মেকআপ আর পরিমিত স্টাইলিং মিলিয়ে মিম যেন গ্রীষ্মের ফ্যাশনে তুলে ধরেছেন আরাম, আভিজাত্য আর আধুনিকতার নিখুঁত এক সমন্বয়।


যাঁরা এই সিজনে ভারী সাজের বদলে হালকা, প্রশান্তিদায়ক অথচ নজরকাড়া এলিগ্যান্স খুঁজছেন, তাঁদের জন্য মিমের এই এথেরিয়াল জামদানি লুক হয়ে উঠতে পারে নিখুঁত স্টাইল অনুপ্রেরণা।








