জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ হাসর আলী নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হাসর আলী (৪৪) চন্দনপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে এবং গাইবান্ধা ইউনিয়ন যুবদলের সদস্য।

জেলা ডিবি-২ শাখার এসআই মনিসাধ্য বলেন, গভীর রাতে ডিবি পুলিশের একটি দল চন্দনপুর গ্রামে অভিযান চালিয়ে হাসর আলীকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়। বিচারক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।