ঢাকা-১২ আসনের সংসদ-সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, জামায়াতের কাছেই নিরাপদ দেশ। শুক্রবার রাজধানীর মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নগর উন্নয়ন ফোরাম চেয়ারম্যান সেলিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সিটি করপোরেশনের অনেক সেবা কাগজে-কলমে থাকলেও সাধারণ মানুষ তা যথাযথভাবে পায় না। এ ক্ষেত্রে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সেলিম উদ্দিন এবং কাউন্সিলর প্রার্থীরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।
রাজনীতি
জামায়াতের কাছেই দেশ নিরাপদ: সাইফুল আলম মিলন

শেয়ার করুন






