বিশ্বকাপে বিতর্ক থামার নাম নেই। এ বার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভার’-এর একাধিক সিদ্ধান্ত নিয়ে সমস্যা তৈরি হয়েছে। জার্মানির দাবি, তাদের একটি নিশ্চিত গোল দেয়া হয়নি। আইভরি কোস্ট জানিয়েছে, তাদের ন্যায্য পেনাল্টি অন্যায় ভাবে বাতিল করা হয়েছে। দুই দেশই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে।প্রথম বিতর্কটি হয়েছে জার্মানি ম্যাচে। প্যারাগুয়ের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিয়েছে চারবারের চ্যাম্পিয়নেরা। তবে অতিরিক্ত সময়ে তাদের একটি গোল বাতিল করা হয়। ১০১ মিনিটে জোনাথন তাহ-এর হেড জালে জড়িয়ে গিয়েছিল। প্রথমে গোল দেয়া হলেও ভার-এর সঙ্গে আলোচনা করে সেই গোল বাতিল করেন রেফারি। এই সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। জার্মানি ফিফার দারস্থ হওয়ার হুমকি দিয়েছিল। তবে রেফারি কমিটির প্রধান পিয়েরলুইগি কলিনা জানিয়েছেন, সঠিক সিদ্ধান্তই দেয়া হয়েছিল।কলিনা বলেছেন, ‘এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ফাউল হত না। কিন্তু আক্রমণকারী দলের ফুটবলার যখন বল কাড়তে আগ্রহী না হয়ে বিপক্ষের ফুটবলারের নড়াচড়া আটকাতে চায়, তখন আক্রমণকারী দলের ফুটবলার সামান্য নড়লেও ভার হস্তক্ষেপ করতে পারে। বিপক্ষের গোলকিপারের দৃষ্টি আটকানোর জন্য এমন চেষ্টা করা হলে গোল বাতিল করা হতে পারে।’কলিনা আরও বলেছেন, ‘কোচ এবং ফুটবলারদের আগেই এ কথা বলে দেওয়া হয়েছিল। তাই এ ধরনের ফাউলের ক্ষেত্রে যে রেফারি ব্যবস্থা নেবেন তাতে অবাক হওয়ার কিছু নেই।’আর আইভরি কোস্ট বনাম নরওয়ে ম্যাচে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে নরওয়ের বক্সে পড়ে গিয়েছিলেন আইভরির নিকোলাস পেপে। ফুটবলারদের আবেদন সত্ত্বেও রেফারি বা ভার, কেউই পেনাল্টি দেননি। খেলা চালিয়ে যাওয়া হয়। দেখা যায়, নরওয়ের এক ফুটবলার বুট দিয়ে আঘাত করেছেন পেপেকে।
আইভরি কোস্টের সাবেক ফুটবলার দিদিয়ের দ্রগবা সমাজমাধ্যমে লিখেছেন, ‘লজ্জাজনক। কীভাবে নিকোলাস পেপের ক্ষেত্রে ওই পেনাল্টি দেয়া হলো না? তা হলে ভার ব্যবহার করে লাভ কী?’ এ নিয়ে এখনও ফিফা উত্তর দেয়নি।








