সাতক্ষীরার আশাশুনিতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) মেশানো ১ হাজার ৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। বুধবার (১ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার মহিষকুড়া এলাকায় এই অভিযান চালানো হয়।র্যাব সূত্রে জানা যায়, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে সিরিঞ্জের মাধ্যমে তরল জেলি পুশ করছে-এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬-এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ ও সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাফিউল ইসলাম।অভিযানকালে ঘটনাস্থল থেকে জেলি পুশ করার বিপুল সরঞ্জাম ও তরল জেলি উদ্ধারসহ ১ হাজার ৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা ওই বিপুল পরিমাণ চিংড়ি জনসমক্ষে বিনষ্ট করা হয়েছে।র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশ করা ১ হাজার ৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাজনীতি
ওজনে ফাঁকি দিতে চিংড়িতে জেলি, হাতেনাতে ধরল র্যাব

শেয়ার করুন







