কক্সবাজার জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও পূর্ণাঙ্গ আইসিইউ সেবা চালুর দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখওয়াত হোসেনের কাছে পাঠান এক আবেদনপত্রে এ দাবির কথা জানানা তিনি।

আবেদনপত্রে এমপি স্বপ্না উল্লেখ করেন, কক্সবাজারে ২৫০ শয্যার একটি সরকারি জেলা সদর হাসপাতাল থাকলেও সেখানে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা নেই। ফলে কিডনি রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রাম বা ঢাকায় যেতে হচ্ছে। একইভাবে পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় স্ট্রোকসহ গুরুতর রোগীদেরও উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠাতে হয়। অনেক ক্ষেত্রে হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর মৃত্যু হচ্ছে। তাই মানবিক দিক বিবেচনায় দ্রুত ডায়ালাইসিস ইউনিট ও আইসিইউ সেবা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

কক্সবাজার সদর হাসপাতালে ডায়ালাইসিস-আইসিইউ চালুর দাবি এমপি স্বপ্নার

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী বলেন, পর্যটন শহর হিসেবে কক্সবাজারে উন্নত চিকিৎসাসেবা থাকা অত্যন্ত জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয় মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমপি শামীম আরা বেগম স্বপ্না জেলার মানুষের দীর্ঘদিনের দাবিটি যথাযথভাবে সরকারের কাছে তুলে ধরেছেন। আশা করছি, তার উদ্যোগে ডায়ালাইসিস ও আইসিইউ সেবা দ্রুত চালু হবে।

সায়ীদ আলমগীর/কেএইচকে/জেআইএম