যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ের বাইরে বৃহস্পতিবার এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহনন করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটের দিকে ফার্স্ট অ্যাভিনিউ এবং ৪২তম স্ট্রিটের সংযোগস্থলে এক ব্যক্তির অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে তবে ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন চরম ও আত্মঘাতী পথ বেছে নিলেন, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এএফপি।








