জাতীয় পার্টির গঙ্গাচড়া উপজেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টি রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু ও সদস্যসচিব মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এসব কথা বলা হয়। আজ শনিবার এ তথ্য প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গঙ্গাচড়া উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে মো. আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং মো. গোলাম ফারুককে সদস্যসচিব করে ৮১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি ১৫ মে ২০২৬ থেকে কার্যকর করা হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।