অভিনেত্রী জয়া আহসান আবারও প্রমাণ করলেন, শাড়ির সৌন্দর্যকে কীভাবে অনন্যভাবে উপস্থাপন করা যায়। টালিউডের নতুন সিনেমা 'আজও অর্ধাঙ্গিনী'-এর প্রচারণায় তিনি যে শাড়ির লুক প্রকাশ করেছেন, সেখানে আভিজাত্য, ঐতিহ্য ও পরিমিত সৌন্দর্যের দারুণ সমন্বয় ফুটে উঠেছে।

জয়ার এক লুকেই আভিজাত্য, ঐতিহ্য আর আবেদনের পারফেক্ট মিশেলজয়ার পরনে ছিল পিচরঙা বেনারসি শাড়ি, যার উজ্জ্বল বেগুনি পাড় ও আঁচলে পেটানো সোনালি জরির সূক্ষ্ম নকশা শাড়িটিকে দিয়েছে রাজকীয় আবেদন।

জয়ার এক লুকেই আভিজাত্য, ঐতিহ্য আর আবেদনের পারফেক্ট মিশেলব্লাউজের বর্ডারে ব্যবহৃত নজরকাড়া জরির লেস পুরো সাজে যোগ করেছে অতিরিক্ত এলিগ্যান্স। আর উল্টো করে বাঁধা বেণির হেয়ারস্টাইল ছিল রুচিশীল ও পরিপাটি।

জয়ার এক লুকেই আভিজাত্য, ঐতিহ্য আর আবেদনের পারফেক্ট মিশেলঐতিহ্যবাহী এই শাড়িটি তিনি ক্ল্যাসিক ড্রেপে পরেছেন, যা তার ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

জয়ার এক লুকেই আভিজাত্য, ঐতিহ্য আর আবেদনের পারফেক্ট মিশেলগয়নার ক্ষেত্রে জয়া রেখেছেন সংযম। গলায় শুধু দুই স্তরের একটি নেকপিস ছিল, অন্য কোনো অলংকার ব্যবহার করেননি।

জয়ার এক লুকেই আভিজাত্য, ঐতিহ্য আর আবেদনের পারফেক্ট মিশেলমেকআপেও ছিল পরিমিতির ছাপ। চোখে কাজল, ঠোঁটে গাঢ় ওয়াইন শেডের সেমি-ম্যাট লিপকালার, সঙ্গে হালকা আইশ্যাডো, মিনিমাল কন্টোরিং এবং ব্লাশের কোমল ছোঁয়ায় সম্পূর্ণ হয়েছে তার মার্জিত লুক।

জেএস/