জায়েমাও আছেন এই বিশ্বকাপে। জায়েমা আবার কে? লন্ডনের হেয়ার স্টাইলিস্ট। ব্রাজিল ও ইংল্যান্ডের ফুটবলারদের কেশবিন্যাস করেছেন। লামিনে ইয়ামালের পরিরবারের সঙ্গে ঘনিষ্ঠতা আছে। এই বিশ্বকাপে জেনেছেন যে, লিওনেল মেসি নামে একজন ফুটবলার আছেন। শনিবার ইংল্যান্ড-নরওয়ে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে জায়েমা ডাক পান মার্কাস রাশফোর্ডের চুল কাটার জন্য। আজ কানসাস তো কাল মায়ামি। বিমান যাত্রার ধকলে জায়েমা ক্লান্ত-পরিশ্রান্ত। তবু নিজের কাজের প্রতি একনিষ্ঠ তিনি।

জায়েমা এখনো ফুটবল বোঝেন না। ‘আমার তো মাথায় ঢোকে না যে, লোকে খেলা শেষে কাঁদে কেন। তবে মিথ্যা বলব না, খেলা না বুঝলেও ইংল্যান্ড জিতলে আমি ভীষণ খুশি হই,’ বলেছেন জায়েমা। তার আসল নাম মে জিকা। পূর্ব লন্ডনের বাসিন্দা। ব্রাজিলের রাফিনিয়া চুল কাটিয়েছেন তার হাতে। ইংল্যান্ডের খেলোয়াড়দের কাছ থেকে মেসি সম্পর্কে জেনেছেন জায়েমা। তার আগে তিনি তাকে চিনতেন না। এই বিশ্বকাপে আর্জেন্টাইন

আইকনকে প্রথম দেখেছেন। এক নারী ফুটবলারকে জায়েমা মজা করে বলেছেন, ‘আমার যদি কখনো মেসির সঙ্গে দেখা হয়, আমি তাকে ঠিক চিনে ফেলব। মেসিই একমাত্র ফুটবলার, যার সঙ্গে আমি ছবি তুলতে চাইব। আর হ্যাঁ, (ক্রিশ্চিয়ানো) রোনাল্ডোর নাম শুনেছি আমি।’