বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমিয়েছে নেপাল। দেশটিতে জ্বালানির দাম ১৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। বুধবার (১ জুলাই) ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।   এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তির পথে অগ্রগতির ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমার প্রতিক্রিয়ায় দেশে জ্বালানির দাম ১৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

দেশের একমাত্র জ্বালানি পণ্য আমদানিকারক ও পরিবেশক, রাষ্ট্রীয় মালিকানাধীন নেপাল অয়েল কর্পোরেশন (এনওসি) পেট্রোলের খুচরা মূল্য ৯ দশমিক ২ শতাংশ, ডিজেলের ১৩ দশমিক ৩ শতাংশ এবং রান্নার গ্যাসের ৪ দশমিক ৬ শতাংশ কমিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ খাতের জন্য জেট ফুয়েলের দাম ১৪ দশমিক ৮ শতাংশ, আন্তর্জাতিক খাতের জন্য কাঠমান্ডু থেকে ১৪ দশমিক ৪৭ শতাংশ, পোখরা থেকে পরিচালিত জেটের জন্য ১৬ দশমিক ৯ শতাংশ এবং ভৈরহাওয়া থেকে ১৭ দশমিক ০৪ শতাংশ কমেছে।