চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বারআউলিয়া নিবাসী প্রয়াত শফিউল আলমের স্ত্রী জোহরা বেগম (৭৫) সোমবার বিকালে মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি সাত ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব বার আউলিয়া (রহ.) দরগাহ শরিফ প্রাঙ্গণে জানাজা শেষে তার লাশ খাদেমবাড়ি বড় কবরস্থানে দাফন করা হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।








