ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারের উদ্দেশে বলেছেন, জুলাই সনদ এবং জাতি আপনাদের থেকে যেগুলো আশা করছে, সবকিছু বাস্তবায়নের পথে এগিয়ে যান। জুলাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়।

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ২৪ এর অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন এবং পাঁচশোর মতো মানুষ চোখ হারিয়েছেন। শেয়ালের কাছে মুরগি বর্গা রাখা যেমন নিরাপদ নয়, তেমনিভাবে বারবার আমরা যাদের হাতে দেশ তুলে দেই, তাদের কাছে আমাদের দেশ, মানুষ এবং ইসলাম নিরাপদ নয়।

আরও পড়ুন

চরমোনাই পীর / শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা

তিনি বলেন, শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল বারবার করার কারণেই জাতির ভাগ্যে বারবার এমন হতাশা নেমে আসে। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে ইসলামকে ক্ষমতায় নিতে কাজ করতে হবে। 

jagonews24সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম/ছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশ

দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আমরা বারবার যে ইতিহাস রচনা করি, সেটির ফলাফল ভালোভাবে ভোগ করার জন্য ভালো মানুষের হাতে দায়িত্ব দিতে হবে। তা না হলে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ঘটনা ঘটতে থাকবে।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তির চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসানের সঞ্চালনায় সভায় দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এনএস/ইএ