একদিন লামার সুখিয়া ভ্যালিতে
একদিন সুখিয়া ভ্যালির অরণ্যে
মেঘ এসেছিল মাঝে
বৃষ্টিও নিয়ে এসেছিল খানিক।

একদিন লামার সুখিয়া ভ্যালিতে
একদিন সুখিয়া ভ্যালির অরণ্যে
দুচোখে স্বপ্নের জাল—দিগন্তজুড়ে
মনে জেগেছিল হিল্লোল—অনাবিল
জুমঘরের বারান্দা থেকে নদী
জুমঘরের বারান্দা থেকে প্রকৃতি
কী যে ভালো লাগে! কী যে ভালো লাগে!

মনীষা এসে দাঁড়ায় চোখের জানালায়
প্রকৃতি এসে দোলে মনের কোণে!
ফিসফিস করে বলে, কবিতা লেখো
কবিতা লেখার সময় এখন।

আরও পড়ুন

বিবর্ণ ক্যানভাসে বিচ্ছেদের আলাপ

এসইউ