বিশ্বের সর্ববৃহৎ কাগজের উড়োজাহাজ বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ইতালির পিসা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কাগজের এই উড়োজাহাজের ডানার দৈর্ঘ্য ৬৫ দশমিক ৭৫ ফুট এবং লম্বায় এটি ২৩ ফুট। পুরো উড়োজাহাজ তৈরি করা হয়েছে কেবল কাগজ আর আঠা দিয়ে। উড়োজাহাজটি বাতাসে ভেসে প্রায় ৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে। ২০১৩ সালে জার্মানির ব্রাউনশভেইগ ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীরা কাগজের উড়োজাহাজ বানিয়ে রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে খেতাবটি নিজেদের করে নিল ইতালির তরুণ দল। ইউপিআই।