পটুয়াখালীর কলাপাড়ায় শহিদুল মুন্সী (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ওই শিশুর নানি বাদী হয়ে দুজনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণচেষ্টায় সহায়তাকারী আলা মৃধাকে (৪৫) গ্রেপ্তার করেছে। 

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের একটি গ্রামে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ওই শিশুর মা জীবিকার সুবাদে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি তার নানার বাড়িতে থাকে। বুধবার দুপুরে সে ঘরের বাইরে খেলা করতে বের হলে আলা মৃধা তাকে ডেকে প্রতিবেশী শহিদুলের বাড়িতে নেয়। ঘরে কেউ না থাকার সুবাদে শহিদুল তাকে ধর্ষণের চেষ্টা করে এবং আলা মৃধা বাইরে থেকে পাহারা দেয়। এ সময় শিশুটি চিৎকার দিলে স্থানীয়রা ওই ঘরে ঢুকে তাকে উদ্ধার করে। 

এ বিষয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠক মীমাংসার চেষ্টা করা হয় এবং শহিদুলকে পালিয়ে যেতে সহায়তা করেন আলা মৃধা।কলা

পাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, ধর্ষণচেষ্টায় সহায়তাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।