কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে জমিদার খাবার হোটেলে মঙ্গলবার ৫টি মোটরসাইকেলে যোগে ১০ জনের ডাকাত দল হানা দেয়। তারা অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটের চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় সামিউল হোসেন সৌরভ নামে এক ডাকাত আটক হয়। ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে।







