কোথাও হাঁটুসমান পানি, কোথাও কাদায় ডুবে থাকা পথ। যানবাহন পৌঁছানোর সুযোগ নেই এমন দুর্গম এলাকাও রয়েছে। এসব বাধা পেরিয়ে ত্রাণের বস্তা কাঁধে নিয়ে চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।