কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন,  মো. আকরাম হোসেন (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), সরদার নূরুল আমিন(সেবা), অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ), কাজী মো. ফজলুল করিম (সেবা), অ্যাডিশনাল আইজি অ্যান্ড রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; মোহাম্মদ তফাজ্জুল হোসেন, স্বতন্ত্র পরিচালক; সামসুল হক সুফিয়ানী, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং কোম্পানি সচিব সাইফুল আলম।