ঐতিহাসিকভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকাকে কেন্দ্র করে মসলিন শিল্পের বিকাশ ঘটে। এর প্রাণ ছিল বিশেষ জাতের তুলা—ফুটি কার্পাস। এই তুলার অত্যন্ত সূক্ষ্ম আঁশ ছাড়া প্রকৃত ঢাকাই মসলিন তৈরি করা সম্ভব ছিল না। কিন্তু, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, শিল্পবিপ্লবের প্রভাব এবং দেশীয় তাঁতশিল্পে ধারাবাহিক অবহেলায় ধীরে ধীরে হারিয়ে যায় মসলিনের সেই স্বর্ণযুগ। একসময় বিলুপ্ত হয়ে যায় ফুটি কার্পাসের অস্তিত্বও।
রাজনীতি
কাপাসিয়ায় মিলেছে মসলিনের প্রাণ ‘ফুটি কার্পাস’, সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

শেয়ার করুন







