গাইবান্ধার চরাঞ্চলে কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ৯০০ পরিবারের মাঝে উন্নত বৈদ্যুতিক চুলা বিতরণ শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এবং এডব্লিউও ইন্টারন্যাশনাল (AWO International)-এর যৌথ সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ২৪০টি সুবিধাবোগী পরিবারের হাতে এই উন্নত চুলা তুলে দেওয়া হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চরাঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নিশ্চিত করা এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রচলিত কাঠের চুলার পরিবর্তে উন্নত বৈদ্যুতিক চুলা ব্যবহারের ফলে কার্বন নিঃসরণ কমবে এবং পরিবেশ সুরক্ষিত থাকবে। এ ছাড়া ধোঁয়ামুক্ত রান্নার পরিবেশ নিশ্চিত হওয়ায় নারীদের দীর্ঘদিনের স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে এলাকার নির্ধারিত ৯০০টি প্রান্তিক পরিবারের মাঝে এই পরিবেশবান্ধব বৈদ্যুতিক চুলা বিতরণ সম্পন্ন করা হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, জিইউকে-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।\
রাজনীতি
কার্বন নিঃসরণ কমাতে ৯০০ পরিবারে বৈদ্যুতিক চুলা বিতরণ

শেয়ার করুন







