জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের টেকনিক্যাল স্টোর বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: টেকনিক্যাল স্টোর।

পদের নাম: এক্সিকিউটিভ।

পদ সংখ্যা: নির্ধারিত নয়।

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: উল্লেখ নেই।

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: ৩০,০০০ টাকা (মাসিক)।

অন্যান্য সুবিধা: সাপ্তাহিক দুটি ছুটি, উৎসব বোনাস দুটি, ডিউটি ​​শিডিউল অনুযায়ী সকালের নাশতা/দুপুরের খাবার/রাতের খাবার সরবরাহ করা হবে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: ৯ জুলাই ২০২৬