পাবনার জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুস সালাম (৫৬) ও তাঁর চাচাতো ভাইয়ের ছেলে রিপন হোসেন (৩৫)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবদুস সালাম জেলা সদরের আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা। তিনি পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন।
কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার প্রথম আলোকে বলেন, আবদুস সালাম সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্য দলের নেতাদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিতেন।
অন্যদিকে রিপন হোসেন আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন বলে জানিয়েছেন পাবনা জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গফুর
আবু আশ্রাফ, পুলিশ সুপার, পাবনাহাটের ইজারা নিয়ে বা চরমপন্থীদের দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটতে পারে। দুটি বিষয়কে সামনে রেখে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুষ্পপাড়া হাটে নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন আবদুস সালাম ও তাঁর ভাতিজা রিপন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে একদল দুর্বৃত্ত এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
ওসি প্রদীপ কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ প্রথম আলোকে বলেন, হাটের ইজারা নিয়ে বা চরমপন্থীদের দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটতে পারে। দুটি বিষয়কে সামনে রেখে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।






