ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে উলটে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
একইদিন ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে ট্রাকচাপার এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
কসবায় নিহতরা হলেন-সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মৃত অহাব মিয়ার ছেলে মাসুক মিয়া ও একই ইউনিয়নের ফরহাদ মিয়ার ছেলে আরশাদ। তারা দুজনই ট্রাকের শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। ভালুকায় নিহত বিল্লাল হোসেন ভূঁইয়া মুন্সীগঞ্জের বাসিন্দা নান্নু ভূঁইয়ার ছেলে।








