সুন্দরবনের দক্ষিণ প্রান্তে কটকা। নদী, খাল আর ঘন ম্যানগ্রোভের এই নির্জন ভূখণ্ডে প্রকৃতিই যেন নিজের মতো করে সাজিয়েছে সবকিছু। কোথাও হরিণের পাল, কোথাও কাদামাটিতে বেঙ্গল টাইগারের পায়ের ছাপ, কোথাও বুনো শূকর, আবার অগভীর খালের পানিতে শামুক-ঝিনুকের সারি। জঙ্গলের নীরবতার ফাঁকে দেখা মেলে মাছরাঙারও। কটকার পথে পথে এমনই নানা দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

কটকায় সকালে চোখে পড়ে পুরোনো ও জরাজীর্ণ ফরেস্ট স্টেশনের কার্যালয়
কটকায় নামতেই পথের পাশ দিয়ে নির্ভয়ে হেঁটে যায় একটি বুনো শূকর
অগভীর খালের পানিতে ছড়িয়ে থাকা শামুক-ঝিনুক তৈরি করেছে প্রকৃতির নিজস্ব নকশা
ঘন জঙ্গলের আড়াল থেকে হরিণের পালও কৌতূহলী চোখে তাকিয়ে থাকে আগন্তুকের দিকে
মানুষ একটু এগিয়ে গেলেই নিরাপদ দূরত্বে সরে যেতে শুরু করে হরিণের পাল
কটকার জঙ্গলে-খালে দেখা মেলে নানা প্রজাতির মাছরাঙার
ঝড়-জলোচ্ছ্বাসে সুন্দরবনকে রক্ষার লড়াইয়ে গাছগুলোই থাকে প্রথম সারিতে। মৃত গাছও সেই লড়াইয়ের সাক্ষী