বিশ্বকাপ ফুটবলে একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিয়েছে কেপ ভার্দে। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমে টানটান উত্তেজনায় মুখর করে রেখেছে মাঠ। কেপ ভার্দের মতো একটি দেশ ফুটবল বিশ্বকাপ খেলবে, এটাই যখন বড় বিস্ময়; তখন সেই দলটিই একের পর এক রূপকথার জন্ম দিয়েছে।
প্রথম বিশ্বকাপেই কাঁপিয়ে দিয়েছে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়নকে। দেশটির এমন ফুটবল নৈপুণ্য আকৃষ্ট করেছে ফুটবলপ্রেমীদের। তাই তো সোশ্যাল মিডিয়ায় চলছে দলটির বন্দনা। নেটিজেনরা নানারকম পোস্টের মাধ্যমে প্রশংসা করছেন কেপ ভার্দের। আসর থেকে বিদায় নিলেও দলটি রয়ে গেছে দর্শকের হৃদয়ের গহীনে।
নকিব মুকশি লিখেছেন, ‘কী ফাঁড়াটা না গেল আজ আর্জের! আহা, আজীবন মনে থাকবে! আর্জেন্টিনার মতো একটা দলের সঙ্গে কেপ ভার্দে যে ফাইটটা দিলো, এইটা বিশাল!’
আরও পড়ুন
মেসি এরপর আত্মঘাতী গোল করতে বাধ্য!
খাইরুল বাশার লিখেছেন, ‘কেপ ভার্দের জন্য আমার সকল তন্ত্রমন্ত্র দিয়ে চেষ্টা করবো, আর্জেন্টিনা সাপোর্টার হয়েও বাকি সকল দলের সাপোর্টারদের কথা ভেবেই এই সিদ্ধান্ত...।’
তাহমিনা শিল্পী হাস্যরসের ছলে লিখেছেন, ‘জামাইরে ঘুম থেকে ডেকে তুলে বললাম, আর্জেন্টিনা জিতছে। তবে আমি কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়ার ওপর ক্রাশ খাইছি। ভ্যাবলা হয়ে কিছুক্ষণ তাকাই থাইকা বললো, আচ্ছা। কী বুঝলেন?’
টিএম ইমরান তারেক লিখেছেন, ‘কেপ ভার্দে কান্দায়া দিছে। অভিনন্দন মেসিবাহিনী।’ জাহিদ হাসান লিখেছেন, ‘শ্বাসরুদ্ধকর ম্যাচ! অনন্য উচ্চতায় ভোজিনিয়া।’ শাম্মি তুলতুল লিখেছেন, ‘খবর হয়ে গেছে আর্জেন্টিনার।’
এসইউ








