চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন রবিবার (২৮ জুন) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন। এসময় তিনি মিলের উৎপাদন বিভাগের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

এসময় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএম এর উৎপাদন বিভাগের প্রধান মাইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি, এফআর বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকসহ কেপিএম এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন কেপিএম গেস্ট হাউজে আসলে মিলের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ প্রজেক্ট এর মাধ্যমে কেপিএম মিলের সার্বিক অবস্থা তুলে ধরেন।

এদিকে কাপ্তাই সফরের অংশ হিসেবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এদিন সকালে কাপ্তাই উপজেলা সদরে আসলে গেস্ট হাউজ চত্বরে কাপ্তাই থানার একটি পুলিশ দল তাকে সালাম প্রদর্শন করেন। এসময় কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।