ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানানো হয়েছে। রবিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনে পরিবারের অন্য সদস্যদের সাথে নিহত খামেনির জন্য ইরান সপ্তাহব্যাপী গণ জানাজা মিছিলের আয়োজন করেছে। সাবেক সর্বোচ্চ নেতা এবং পরিবারের আরো চার সদস্যের জন্য তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত জানাজার নামাজ এক রাজনৈতিক নাটকের জন্ম দেয়। সেখানে শোকের সাথে প্রতিশোধের আহ্বান মিশে গিয়েছিল।

অনেকে সকাল ৮টায় নামাজ শুরু হওয়ার জন্য প্রস্তুত থাকতে সারারাত মসজিদে থেকে গিয়েছিলেন অথবা ভোর হওয়ার অনেক আগেই এসে পড়েছিলেন।

ইরানের পতাকা ও তাদের শহীদ নেতার ছবি হাতে নিয়ে এবং প্রতিশোধের প্রতীক লাল পতাকা নেড়ে জনতা শনিবারের চেয়ে লক্ষণীয়ভাবে অনেক বেশি সংগ্রামী ছিল। এই সুপরিকল্পিত জানাজারপ্রথম দিনটি ছিল বিশ্বকে এটা বোঝানোর জন্য যে, ইরানের সামাজিক স্থিতিস্থাপকতা এবং স্বাধীনতা রক্ষার দৃঢ় সংকল্প রয়েছে।

বিদায়ী অনুষ্ঠানে প্রার্থনা পাঠের ঠিক আগে কবিতা আবৃত্তির সময় কবি মোহাম্মদ রাসুলি বলেন, “এখন থেকে কাফনই আমাদের পোশাক। আমি তোমাদের রক্তের কসম খেয়ে বলছি; ট্রাম্পের হত্যাকাণ্ড আমাদের দায়িত্ব।”

তিনি প্রশ্ন করেন, “পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটা এখনো বেঁচে আছে কেন? পৃথিবীটা আর ট্রাম্পের জন্য ভালো জায়গা নয়। যে আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি আমরা তা না করি, তবে তা হবে লজ্জার।”

তার পূর্বলিখিত ও অনুমোদিত এই মন্তব্যটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও, বেশিরভাগই উৎসাহের সাথে উল্লাস করে।