ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন জামায়াতের সংসদ সদস্য মো. নুরুল আমীন, মো. কেরামত আলী এবং ঢাকা-১৭ আসনে জামায়াত থেকে নির্বাচনে অংশ নেওয়া এসএম খালিদুজ্জামান। আগামী শুক্রবার ঢাকা ত্যাগ করবে জামায়াতের এই প্রতিনিধি দলটি। আগামী ৯ জুলাই পর্যন্ত তারা সেখানে থাকবেন।

জামায়াত আরও জানায়, ইরান সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদল দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।