ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বা 'টার্গেট' করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামীতে আলোচনার পথ সুগম রাখতেই এই সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তিনি।আজ রবিবার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ইরান ইন্টারন্যাশনাল।প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না, কারণ ওয়াশিংটন-তেহরান আলোচনার জন্য লোক প্রয়োজন।খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষেই আগামী ১১ জুলাই পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত থাকা দ্বিপাক্ষিক আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরান, কোম এবং মাশহাদে আয়াতুল্লাহ খামেনির জানাজায় ইমামতি করবেন দেশটির জ্যেষ্ঠ আলেমরা। খামেনির পুত্র তথা ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি এই জানাজাগুলোতে ইমামতি করছেন না। এমনকি এখন পর্যন্ত হওয়া কোনো আনুষ্ঠানিকতাতেই মোজতাবা খামেনি বা তার অন্য কোনো ভাইকে দেখা যায়নি। খামেনি পরিবারের প্রতিনিধি হিসেবে মোজতাবা খামেনির শ্বশুর গোলাম-আলি হাদ্দাদ আদেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এর আগে, শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আয়োজনে কোটি মানুষের ঢল নামে। গত শুক্রবারের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিদেশি অতিথিরা অংশ নিলেও সেখানে শীর্ষ পর্যায়ের কোনো বিশ্বনেতাকে দেখা যায়নি।
রাজনীতি
খামেনির জানাজায় যাওয়া ইরানি কর্মকর্তাদের টার্গেট করা হবে না: ট্রাম্প

শেয়ার করুন







