খুলনার লবণচরা থানাধীন বালুর মাঠ এলাকায় বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাতুল (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
রাতুল উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে। গুলিটি তার ডান পায়ে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।








