খুলনার নগরীর লবণচরা থানার আশি‌বিঘা এলাকায় রাতুল শেখ (২৩) নামের একজন যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত রাতুল শেখ উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আশিবিঘা এলাকায় গেলে সন্ত্রাসীরা রাতুল শেখকে গুলি করে। গুলিতে তার ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে লবণচরা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী আজিম বলেন, ‘আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ডান পায়ে গুলি লেগেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে চিহ্নিত করা যায়নি। জড়িতদের ধরতে আমরা কাজ করছি।’

আরিফুর রহমান/এসআর/এএসএম