কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাময়িক বরখাস্ত হওয়া রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদারকে পুনরায় রেজিস্ট্রার পদে যোগদানের যোগদানের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৬ জুলাই) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: দলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মো: মজিবুর রহমান মজুমদার রেজিস্ট্রার (সাময়িক বরখাস্ত) আবেদন এবং মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে তাকে রেজিস্ট্রার পদে যোগদান করার অনুমতি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান বলেন, “সাবেক রেজিস্ট্রার মুজিবুর রহমান হাইকোর্টে স্থগিতাদেশ এনে বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য আবেদন করেছেন। সেই আবেদনের প্রক্ষিতে তাকে স্ব-পদে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত ৩১ জুলাই ২০২৫ এ সাবেক রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।