কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতার।

তাকে এই নিয়োগ দিয়ে রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে কুমিল্লার ডিসির দায়িত্ব চালিয়ে আসা মু. রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

আরএমএম/জেএইচ/জেআইএম