কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পৃথক দুটি শিয়ালের আক্রমণে দুই নারী আহত হয়েছেন। তাদের মধ্যে রোকেয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত হয়েছে। অপর নারী চন্দনা রানী (৩৯) প্রাথমিক চিকিৎসাসেবা ও জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে বাড়িতে ফিরেছেন।