কুয়াকাটা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে রুমান ইমতিয়াজ তুষার এবং সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম মিরন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) কুয়াকাটা প্রেস ক্লাবের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার কুদ্দুস মাহমুদ ও আলমগীর হোসেন দুলাল আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), সহ-সভাপতি এম. এ. মান্নান চৌধুরী (আজকালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল (দেশ জনপদ), অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম বেলাল (আজকের খবর), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মিরাজ (জাগো নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. জাকির হোসেন (দ্য বাংলাদেশ টুডে), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম. আলমাস (ঢাকা পোস্ট), ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ সাগর (আগামীর সময়), গবেষণা সম্পাদক জুয়েল ফরাজী (ঢাকা প্রতিদিন) এবং পর্যটনবিষয়ক সম্পাদক আবুল হোসেন রাজু (জনকণ্ঠ)।
আসাদুজ্জামান মিরাজ/কেএইচকে








