সাম্প্রতিক লেবাননে ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া শ্রেণিকক্ষগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে দেশটিতে এক লাখের বেশি শিশু চলতি বছর স্কুলে যাওয়া থেকে বঞ্চিত হতে পারে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই সতর্কবার্তা দিয়েছে। লেবাননের শিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ সহায়তায় জুনে পরিচালিত এক দেশব্যাপী জরিপে দেখা গেছে, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার সাম্প্রতিক সংঘাতে দেশটির ৩৪০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৭টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইউনিসেফ জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে-নাবাতিয়েহ, দক্ষিণ লেবানন, বেকা, বালবেক-হারমেল, বৈরুত এবং মাউন্ট লেবানন। এপি।