ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরীয়া স্বপনের স্ত্রী মাহযাবিন আক্তার (লোটাস) বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন। আজ বাদ জুমা শহরের আলীপুর গোলপুকুর ড্রিম মার্কেটের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। মাহযাবিন আক্তারের মৃত্যুতে ফরিদপুর-২ আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, সদর আসনের সংসদ-সদস্য চৌধুরী নায়াব ইউসুফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। ফরিদপুর ব্যুরো।