ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ভারতীয় মদ, ওষুধ ও ইমিটেশন সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার ও সোমবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২৯ জুন) ভোর পৌনে পাঁচটার দিকে লড়াইঘাট বিওপির একটি দল নয়াপাড়া গ্রামের একটি পাটখেতে অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত ১১টা ৫০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা হুদাপাড়া গ্রামের কাঁচা রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯০ পিস ভারতীয় ওষুধ জব্দ করেন।এর আগে গত রোববার দুপুরে শ্যামকুড় বিওপির সদস্যরা মাইলবাড়িয়া গ্রামের একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন সামগ্রী উদ্ধার করেন।মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো চালানো হয়েছে। উদ্ধার হওয়া মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।
রাজনীতি
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

শেয়ার করুন







