বিশেষ ও সহজে মনে রাখতে ২৬-০৬-২৬ তারিখে মালদ্বীপের রাজধানী মালেতে একদিনে ৫০টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ তথ্য জানিয়েছে মালদ্বীপের ফ্যামিলি কোর্ট।

ফ্যামিলি কোর্ট জানায়, চলতি বছরের অন্যতম আকর্ষণীয় এই তারিখকে ঘিরে অনেক যুগল ইচ্ছাকৃতভাবে বিয়ের দিন হিসেবে ২৬ জুনকে বেছে নিয়েছেন। ফলে একদিনেই ৫০টি বিয়ের আয়োজন করা হয়।

jagonews24

নির্ধারিত ৫০টি বিয়ের মধ্যে ১১টি ফ্যামিলি কোর্টে সম্পন্ন হয়েছে। বাকি ৩৯টি বিয়ে আদালতের বাইরে বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।

তুলনামূলকভাবে, গত বছর ২৫-০৫-২৫ তারিখেও একই ধরনের আগ্রহ দেখা গিয়েছিল। সেদিন রাজধানী মালেতে মোট ৫৯টি বিয়ে অনুষ্ঠিত হয়েছিল।

jagonews24

মালদ্বীপে সুন্দর, ব্যতিক্রমী ও সহজে মনে রাখার মতো তারিখে বিয়ের দিন নির্ধারণের প্রবণতা দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। এমন বিশেষ তারিখ এলে স্বাভাবিক সময়ের তুলনায় বিয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

এমআরএম