ফুটবল মাঠে মরক্কোর প্রায় প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে দেখা যায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। চলতি বিশ্বকাপেও আফ্রিকান দেশটির প্রতিটি ম্যাচ মাঠে বসেই উপভোগ করেছেন তিনি।

তাই ফ্রান্সের বিপক্ষে মরক্কোর বিদায়ের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। স্টেডিয়ামের গ্যালারিতে কান্না শুরু করেন নোরা।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘চোখের জল মুছছেন তিনি। পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দিচ্ছেন।’ মরক্কোর লাল জার্সি গায়ে পুরো ম্যাচজুড়ে গ্যালারি থেকে দলকে সমর্থন দেন এই অভিনেত্রী।

স্টেডিয়ামে পৌঁছাতেও তাকে ভোগান্তির মুখে পড়তে হয়। বস্টনের পথে তীব্র যানজটে আটকে গেলে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ হেঁটেই স্টেডিয়ামে পৌঁছান। তবুও খেলা শুরুর আগেই গ্যালারিতে নিজের আসনে বসতে সক্ষম হন।

শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে লড়াই করে কোয়ার্টার-ফাইনালে ওঠা দলটি শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে আর চমক দেখাতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে হেরে শেষ হয় তাদের স্বপ্নযাত্রা। 

পরাজয়ের পরও মরক্কো দলের প্রতি নিজের গর্বের কথা প্রকাশ করেন নোরা। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।

আরও পড়ুনঃ চাচার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সংগীতশিল্পী ন্যান্সির

উল্লেখ্য, গত এক বছর ধরে আশরাফ হাকিমি ও নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

The post মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা appeared first on ZoomBangla.