নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম ভূঁইয়ার মা মরিয়ম বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মরিয়ম বেগম সাত ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর নোয়াগাঁওয়ের লাদুরচর হুজুরবাড়ি গোবিন্দপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার লাশ লাদুরচর সামাজিক কবরস্থানে দাফন করা হয়। যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)।