ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন ‘টেকনিক্যাল টিমের’ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার বিষয়ে বর্তমানে তাদের কোনো পরিকল্পনা নেই।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ঘারিবাবাদি বলেন, যদিও কাতারের সঙ্গে আলোচনায় অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিও অন্তর্ভুক্ত। এটি যথারীতি চলছে। তবে কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ওয়ার্কিং গ্রুপগুলোর কারিগরি আলোচনা দোহায় অনুষ্ঠিত হবে। কিন্তু তা নিশ্চিত করা যাচ্ছে না।

তিনি বলেন, যখন শর্তগুলো পূরণ হবে এবং তারিখ ও স্থান নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর পর নির্ধারিত ওয়ার্কিং গ্রুপগুলোর কাঠামোর মধ্যে কারিগরি আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

এর আগে আল জাজিরাসহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল যে, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় মার্কিন-ইরান আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টিটিএন