যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ‘আমেরিকা২৫০’ টাইম ক্যাপসুলে একটি অ্যাপল আইফোন ১৭ প্রো ম্যাক্স মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। ২০৭৬ সালে অর্থাৎ ২৫০ বছর পর এই ক্যাপসুলটি আবার খনন করে বের করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ফোনের ‘নোটস’ অ্যাপে বেশ কিছু ডিজিটাল স্মারক বা নথি সংরক্ষণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, ২৫০ বছর পর মাটির নিচ থেকে বের করার পর এই আইফোনটি কি আদৌ সচল থাকবে?

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই আইফোনটি সম্পূর্ণ অচল এবং ব্যবহারের অযোগ্য হিসেবেই ধরা দেবে। কারণ দীর্ঘ সময় মাটির নিচে থাকার ফলে এর হার্ডওয়্যার ও ব্যাটারি পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন

আইফোন ১৮ প্রো’র গোপন তথ্য ফাঁস, যা জানা গেল

ব্যাটারি ও অ্যাপলের নীতিই বড় বাধা

বিশেষজ্ঞদের মতে, এই ফোনের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর লিথিয়াম-আয়ন ব্যাটারি। সময়ের সঙ্গে সঙ্গে এ ধরনের ব্যাটারির কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে ২৫০ বছর পর এটি কোনোভাবেই চার্জ ধরে রাখতে পারবে না।

তাছাড়া অ্যাপলের নিজস্ব কিছু কঠোর নীতি রয়েছে। কোম্পানিটি সাধারণত নির্দিষ্ট সময় পর তাদের পুরনো মডেলগুলোর সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দেয়। ফলে আইফোনটি যদি কোনো অলৌকিক উপায়ে টিকে ও থাকে, তা-ও অ্যাপল সার্ভারের অনুপস্থিতিতে এটি আনলক করা বা সচল করা অসম্ভব হয়ে পড়বে। একই সঙ্গে, আড়াই শতাব্দী পর মানুষ এখনকার মতো ওয়াল আউটলেট, চার্জার বা একই ভোল্টেজের বিদ্যুৎ ব্যবহার করবে কি না, তা নিয়েও বড় সংশয় রয়েছে।

আরও পড়ুন

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, দাম বাড়তে পারে সব গ্যাজেটের

প্রযুক্তির স্থায়িত্ব বনাম সাংস্কৃতিক প্রতীক

টাইম ক্যাপসুলে এই আধুনিক প্রযুক্তি পুঁতে রাখা হয়তো সংরক্ষণের দিক থেকে অর্থহীন, তবে সাংস্কৃতিক প্রতীক হিসেবে এর একটি ভিন্ন মূল্য রয়েছে। হার্ডওয়্যার হয়তো দুই শতাব্দী পার হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে, কিন্তু এটি বর্তমান সময়ের ইতিহাস ও প্রযুক্তির একটি স্মারক হিসেবে কাজ করবে।

অনেকের মতে, ২৫০ বছর পর আজকের এই ‘অত্যাধুনিক প্রযুক্তি’ হয়তো কেবলই অবিনাশী প্লাস্টিকের আবর্জনা হিসেবে গণ্য হবে। তবে এটি প্রমাণ করবে যে, আমরা ভাবতাম আমরাই সেরা ডিজিটাল যুগে বাস করছি।

এই ৯০০ পাউন্ড (প্রায় ৪০০ কেজি) ওজনের টাইম ক্যাপসুলটিতে শুধু আইফোনই নয়, মার্কিন সরকারের তিনটি শাখা এবং ৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন ছবি, নথিপত্র, পুয়ের্তো রিকোর একটি স্টেইনলেস স্টিলের তৈরি জপমালা এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের স্বাক্ষরিত একটি পকেট সংবিধানও রাখা হয়েছে।

 

সূত্র: ফোর্বস, সি-নেট
কেএএ/