মৌলভীবাজারে বন্যায় চার হাজার কাঁচা ও আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা।

ক্ষতিগ্রস্তরা জানান, জেলায় উজানের ঢল ও ভারি বৃষ্টিতে কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, ও সদর উপজেলার ২৮টি ইউনিয়নে বন্যা হয়। পানিতে কাঁচা ও আধাপাকা অনেক ঘর ধসে পড়েছে।

বুধবার (১৫ জুলাই) জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, বন্যায় জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজার সদর উপজেলায় কাঁচা ও আধপাকা তিন হাজার ৯৩২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ৪৯৩টি ও আংশিক ক্ষতি হয়েছে এক হাজার ৪৩৯টি।

মৌলভীবাজারে বন্যায় চার হাজার ঘর ক্ষতিগ্রস্ত

আরও পড়ুন

পাহাড়ধস-বন্যায় মৃত্যু বেড়ে ৫৭ জন

রাজনগর উপজেলার বাসিন্দা রাসেল মিয়া বলেন, ‌‘বন্যায় আমার ঘরের একপাশ ধসে পড়েছে। ঠিকমতো খাবার খাওয়ার টাকা নেই। ঘর ঠিক করবো কীভাবে?’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চাল, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

মাহিদুল ইসলাম/এসআর/জেআইএম